tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদখেলা‘৪ হাজার কোটি টাকা থাকলে জরিমানায় কী আসে যায়’, জোকোভিচকে নিয়ে জাভেরেভ

‘৪ হাজার কোটি টাকা থাকলে জরিমানায় কী আসে যায়’, জোকোভিচকে নিয়ে জাভেরেভ

মন্ট্রিল মাস্টার্স টেনিস প্রতিযোগিতা থেকে নোভাক জোকোভিচ, ইয়ানিক সিনার ও কার্লোস আলকারাজ নাম প্রত্যাহার করে নেওয়ার ঘটনায় খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছেন জার্মান টেনিস তারকা আলেকজান্ডার জাভেরেভ।

আগামী ৩১ আগস্ট শুরু হতে যাওয়া মন্ট্রিল মাস্টার্স থেকে চোটের কারণে সরে দাঁড়িয়েছেন আলকারাজ। তবে সুস্থ থাকা সত্ত্বেও জোকোভিচ ও সিনারও প্রতিযোগিতায় অংশ নেবেন না বলে জানিয়েছেন। শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করায় আয়োজকরা খেলোয়াড়দের জরিমানা করার কথা ভাবছে।

তবে জরিমানার মাধ্যমে বড় তারকাদের সিদ্ধান্ত বদলানো সম্ভব নয় বলে মনে করেন জাভেরেভ। উইম্বলডন ফাইনালে সিনারের কাছে হেরে রানার্সআপ হওয়া এই জার্মান তারকা বলেন, “এটা কোনো রকেট সায়েন্স নয়। বছরে নয়টি এটিপি প্রতিযোগিতায় খেললে ভালো বোনাস পাওয়া যায়।”

জাভেরেভের মতে, জোকোভিচের মতো শীর্ষ খেলোয়াড়রা এখন নিজেদের পছন্দ অনুযায়ী টুর্নামেন্ট বেছে নেন। গ্র্যান্ড স্ল্যামেই মূলত তাদের বেশি দেখা যায়।

তিনি বলেন, “আরও বেশি বোনাস দিলে কি জোকোভিচ লোভে পড়ে খেলতে আসতেন? নাকি জরিমানার ভয় আছে? আমার মনে হয় না। তার ব্যাংকে প্রায় ৪ হাজার কোটি টাকা আছে। এতে কিছু কম-বেশি হলে তার খুব একটা প্রভাব পড়বে না। একই কথা সিনারের ক্ষেত্রেও প্রযোজ্য।”

র‍্যাঙ্কিংয়ে প্রভাব পড়লেও জোকোভিচ তাতে খুব একটা চিন্তিত নন বলে মনে করেন জাভেরেভ। তিনি বলেন, “আমার মনে হয় না, জোকোভিচ এখন র‍্যাঙ্কিং নিয়ে ভাবেন। তিনি নিজের পছন্দ অনুযায়ী খেলবেন, এটাই স্বাভাবিক।”

দীর্ঘ ক্যারিয়ারে জোকোভিচ একাধিক গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন এবং টেনিস ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড় হিসেবে বিবেচিত হন।