tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদজাতীয়হাদির প্রথম জানাজা কোথায়, জানাল ইনকিলাব মঞ্চ

হাদির প্রথম জানাজা কোথায়, জানাল ইনকিলাব মঞ্চ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায় ইনকিলাব মঞ্চ।

পোস্টে জানানো হয়, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট আজ স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেবে। ফ্লাইটটির ঢাকায় সম্ভাব্য অবতরণ সময় সন্ধ্যা ৬টা ০৫ মিনিট।

এতে আরও বলা হয়, শহীদ ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরের The Angullia Mosque (দ্য আঙ্গুলিয়া মসজিদ)-এ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ইনকিলাব মঞ্চ জানায়, বাংলাদেশে শহীদ ওসমান হাদির জানাজা আগামী শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আততায়ীর গুলিতে আহত হয়ে টানা সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে চব্বিশের গণঅভ্যুত্থানের সম্মুখসারির অকুতোভয় যোদ্ধা শরিফ ওসমান হাদি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ ও আন্দোলনের চেতনাকে ধরে রাখতে তিনি গড়ে তুলেছিলেন ইনকিলাব মঞ্চ।

গতকাল রাত সাড়ে ১১টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে শহীদ হাদির মৃত্যুর খবরটি নিশ্চিত করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভাষণের শুরুতে তিনি বলেন,
‘আমি আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত হৃদয়বিদারক একটি সংবাদ নিয়ে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই।’

হাদির মৃত্যুর খবরে রাত সাড়ে ১২টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গভীর শোক প্রকাশ করেন। এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্যরা, পররাষ্ট্র উপদেষ্টা, বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোও গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

রাষ্ট্রীয়ভাবে আজ দোয়ার আয়োজন এবং আগামীকাল রাষ্ট্রীয় শোক কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে সরকার।