tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়হাদিকে হত্যাচেষ্টা: যেভাবে ভারতে পালায় দুই শুটার

হাদিকে হত্যাচেষ্টা: যেভাবে ভারতে পালায় দুই শুটার

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে রিকশায় চলন্ত অবস্থায় গুলি করে পালিয়ে যাওয়া দুই শুটার ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে চলে গেছে। বিশ্বস্ত সূত্রের বরাতে যমুনা টেলিভিশনের ময়মনসিংহ ব্যুরো চিফ হোসাইন শাহিদ রোববার যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুটার দুজন—ফয়সাল ও আলমগীর—শুক্রবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। ঘটনার পরপরই তারা একটি প্রাইভেট কারে মিরপুর থেকে আশুলিয়া, পরে গাজীপুর হয়ে ময়মনসিংহে প্রবেশ করে। সেখানে এসে ব্যবহৃত প্রাইভেট কারটি পরিবর্তন করে তারা।

হোসাইন শাহিদ আরও জানান, পরে অন্য একটি প্রাইভেট কারে করে তারা উপজেলার ধারাবাজার পেট্রোল পাম্পে পৌঁছায়। সেখান থেকে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় মোটরসাইকেলে ভুটিয়াপাড়া সীমান্তে নেওয়া হয় তাদের। ওই স্থানীয় ব্যক্তিকে এখনো আটক করা সম্ভব হয়নি। তবে সীমান্ত এলাকায় অবস্থান করা আরও দুইজনকে পুলিশ আটক করেছে এবং তাদের কাছ থেকে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

তিনি বলেন, সীমান্ত পার করে তাদের ভারতে পাঠিয়ে দেওয়া হয়; পরে সেখানে আরেক ব্যক্তি তাদের রিসিভ করে নিয়ে যায়।