tanaka

গোলাম রাব্বানীর ভাই রুহানী যে কারণে পুলিশের চাকরি হারালেন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক সহকারী পুলিশ কমিশনার মো. গোলাম রুহানীকে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক...
প্রচ্ছদআন্তর্জাতিকহরমুজ প্রণালির নিরাপত্তা ও ব্যবস্থাপনায় যৌথ কমিটি গঠন করছে ইরান-ওমান

হরমুজ প্রণালির নিরাপত্তা ও ব্যবস্থাপনায় যৌথ কমিটি গঠন করছে ইরান-ওমান

হরমুজ প্রণালির নিরাপত্তা, জাহাজ চলাচল ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সেবার উন্নয়নে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে ইরান ও ওমান। প্রণালিতে নৌ-চলাচল, নিরাপত্তা ব্যবস্থা, সেবা প্রদান এবং সম্ভাব্য ফি নির্ধারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করবে এই কমিটি।

মঙ্গলবার (২৩ জুন) ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকের পর প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির ওমান সফরকালে সুলতান হাইথাম বিন তারিক ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল-বুসাইদির সঙ্গে বৈঠক করেন। বৈঠকেই যৌথ কমিটি গঠনের বিষয়ে উভয় দেশ একমত হয়।

যৌথ বিবৃতিতে বলা হয়, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গঠিত এই কমিটি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা ও ব্যবস্থাপনা, সংশ্লিষ্ট সেবা কার্যক্রম এবং আন্তর্জাতিক মানদণ্ডের আলোকে সম্ভাব্য ফি নির্ধারণের বিষয়গুলো গভীরভাবে পর্যালোচনা করবে। এছাড়া প্রণালির সঙ্গে সংশ্লিষ্ট উপকূলীয় রাষ্ট্র ও অন্যান্য অংশীজনের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

ইরানওমান উভয়ই পুনর্ব্যক্ত করেছে যে, আন্তর্জাতিক আইন ও বিধিবিধান অনুসারে হরমুজ প্রণালিতে নিরাপদ ও নির্বিঘ্ন নৌ-চলাচল নিশ্চিত করতে তারা অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে প্রণালিসংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত বা ব্যবস্থাপনায় দুই উপকূলীয় রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং বৈধ অধিকারকে সম্মান জানানোর প্রয়োজনীয়তার ওপরও জোর দেওয়া হয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি ও পণ্যবাহী জাহাজ চলাচল করে। ফলে এর নিরাপত্তা ও কার্যকর ব্যবস্থাপনা আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।