tanaka

তিনবেলা খাবার জুটত না, এখন শাহরুখ সেজে আয় ৫ লাখ রুপি!

একসময় সাইনবোর্ড আঁকাই ছিল জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। অনিয়মিত আয়ের কারণে সংসার চালানোও ছিল কঠিন। কিন্তু চেহারায় বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে অদ্ভুত মিলই...
প্রচ্ছদআন্তর্জাতিকহরমুজ প্রণালির নিরাপত্তায় অন্যান্য দেশকে এগিয়ে আসার আহ্বান ট্রাম্পের

হরমুজ প্রণালির নিরাপত্তায় অন্যান্য দেশকে এগিয়ে আসার আহ্বান ট্রাম্পের

হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে তেলনির্ভর দেশগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা রক্ষা করা শুধু যুক্তরাষ্ট্রের একক দায়িত্ব নয়; বরং এই গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহারকারী সব দেশেরই এতে যৌথভাবে দায়িত্ব নেওয়া উচিত।

ট্রাম্প জানান, আন্তর্জাতিক সমুদ্রপথে জাহাজ চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবে এবং প্রয়োজনীয় সহায়তা দিতেও প্রস্তুত রয়েছে।

তিনি আরও দাবি করেন, সামরিক ও অর্থনৈতিক চাপের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানকে অনেকটাই দুর্বল করে দিয়েছে।

একই সঙ্গে ট্রাম্প বলেন, সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়লে মধ্যপ্রাচ্য অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা সহজ হবে।

সূত্র: শাফাক নিউজ।