tanaka

২৬ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

দেশের বাজারে আবারও কমেছে ২২ ক্যারেট স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ...
প্রচ্ছদরাজনীতিহতাশ হয়ে এনসিপির কেন্দ্রীয় দুই নেতার পদত্যাগ

হতাশ হয়ে এনসিপির কেন্দ্রীয় দুই নেতার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন সাবেক দুই সেনা কর্মকর্তা। বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

পদত্যাগকারী হলেন—এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ ও কেন্দ্রীয় সদস্য মেজর (অব.) মো. সালাউদ্দিন।

পদত্যাগের কারণ জানাতে গিয়ে আবদুল্লাহ আল মাহমুদ বলেন, এনসিপির সিনিয়র নেতারা নিয়মিত সেনাবাহিনী ও সাবেক সেনাসদস্যদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। বিষয়টি বারবার জানালেও কোনো সমাধান হয়নি।

জাতীয় নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, গাজীপুর-৩ আসনে দীর্ঘদিন কাজ করেছি। তবে এনসিপির ব্যানারে প্রার্থী হব না। নির্বাচনে অংশ নেওয়া বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানাব।

তিনি আরও যোগ করেন, দেশের জন্য নতুনভাবে কাজ করার আশায় এনসিপিতে যোগ দিয়েছিলাম। কিন্তু গণতান্ত্রিক চর্চার অভাব, ভিন্নমতের প্রতি অসম্মান ও সশস্ত্র বাহিনীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের কারণে আমরা হতাশ। তাই আজ থেকে এনসিপির সঙ্গে আর কোনো সম্পৃক্ততা রাখব না।