tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদরাজনীতিডাকসু নির্বাচন নিয়ে হাসপাতাল থেকে নুরের বিবৃতি

ডাকসু নির্বাচন নিয়ে হাসপাতাল থেকে নুরের বিবৃতি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুর। একই সঙ্গে প্রতিকূল পরিস্থিতিতেও নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানান।

বুধবার (১০ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে নুর বলেন, নবনির্বাচিত নেতারা যেন জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ছাত্ররাজনীতিকে কালো প্রভাবমুক্ত করে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেন। ক্যাম্পাস যেন হয়ে ওঠে শিক্ষা-গবেষণা, সাহিত্য-সংস্কৃতি, গান-কবিতা, আড্ডা-বন্ধুত্ব ও গণতান্ত্রিক চর্চার কেন্দ্রবিন্দু।

তিনি আরও আহ্বান জানান, ডাকসু ও হল সংসদ নির্বাচনকে নিয়মিত একাডেমিক কার্যক্রমের মতো ক্যালেন্ডারভুক্ত করা হোক, যাতে প্রতি বছর যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।