tanaka
প্রচ্ছদসারাদেশস্বেচ্ছাসেবক লীগের লালমাই উপজেলা সেক্রেটারি শান্ত গ্রেপ্তার

স্বেচ্ছাসেবক লীগের লালমাই উপজেলা সেক্রেটারি শান্ত গ্রেপ্তার

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কুমিল্লার লালমাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শান্ত (৪০) গ্রেপ্তার হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের চেঙ্গাহাটা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে লালমাই থানা পুলিশের একটি দল।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম। তিনি জানান, “সদর দক্ষিণ মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।”

গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম শান্ত ওরফে মনির শাহ, চেঙ্গাহাটা গ্রামের বাসিন্দা শাহ আলমের ছেলে। ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছুদিন তিনি এলাকা ছাড়া থাকলেও সম্প্রতি এলাকায় ফিরে রাজনীতিতে সক্রিয় হন এবং নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশ করছিলেন।