tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিস্বাস্থ্যে বরাদ্দে লাফ

স্বাস্থ্যে বরাদ্দে লাফ

তিন লাখ কোটি টাকার উন্নয়ন ব্যয়ে বৈদেশিক ঋণ লাখ কোটিরও বেশি

২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বা উন্নয়ন ব্যয়ের আকার নির্ধারণ করা হয়েছে তিন লাখ কোটি টাকা। চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত এডিপির আকার ছিল ২ লাখ কোটি টাকা। ফলে গত বছরের তুলনায় এডিপির আকার বেড়েছে ৫০ শতাংশ। নতুন এডিপিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্যখাতে।

২০২৫-২৬ অর্থবছরে স্বাস্থ্যখাতে এডিপি বরাদ্দ ছিল ১১ হাজার ৬১৮ কোটি টাকা। ২০২৬-২৭ অর্থবছরে এ খাতে বরাদ্দ দেওয়া হচ্ছে ২০ হাজার ৬০৮ কোটি টাকা। ফলে এক অর্থবছরের ব্যবধানে খাতটিতে এডিপি বরাদ্দ বাড়ছে ৯ হাজার কোটি টাকা।প্রস্তাবিত বাজেটে অভ্যন্তরীণ উৎস থেকে এক লাখ ৯০ হাজার কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে এক লাখ ১০ হাজার কোটি টাকা সংস্থান করা হবে।

তবে, বর্তমান প্রেক্ষাপটে এডিপির আকার ‘বাস্তবায়নযোগ্য নয়’ দাবি করে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলছেন, ‘একটা প্রেক্ষাপটের আচমকা পরিবর্তন ঘটেছে। বাজেট যে প্রেক্ষাপটে দেওয়া হয়েছে তার গুরুত্ব বিবেচনার বিষয়। ওভারঅল বাজেট কত হওয়া উচিত, এডিপির আকার কত হওয়া উচিত—এগুলো বিবেচনার বিষয়।’তিনি বলেন, ‘একদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি, অন্যদিকে উচ্চ মূল্যবৃদ্ধি ও দুর্বল প্রবৃদ্ধি। যুদ্ধের কারণে আমদানি ব্যয় বাড়ছে, জ্বালানি খাতে ভর্তুকি বাড়ছে। বাইরের একটা শকড আছে। এর সঙ্গে আমাদের খাপ খাওয়াতে হবে। প্রথম কথা হলো—এ ধরনের পরিস্থিতিতে সাশ্রয়ী হওয়ার বাধ্যবাধকতা থাকা উচিত। কতটা সাশ্রয়ী হতে হবে, কীভাবে সাশ্রয়ী হতে হবে তা সময়ের দাবি। সবকিছু বিবেচনায় বাজেটের এই আকার মিলছে না, এডিপির আকার মিলছে না।’পরিকল্পনা মন্ত্রণায় জানায়, প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বরাবরের মতো এবারও বেশি বরাদ্দ পেয়েছে স্থানীয় সরকার বিভাগ, ৩৬ হাজার ৬২০ কোটি টাকা। এছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জন্য প্রস্তাবিত বরাদ্দ প্রায় ৩২ হাজার ৩০৩ কোটি টাকা। স্বাস্থ্যসেবা বিভাগে বরাদ্দ রাখা হয়েছে প্রায় ২০ হাজার ৬৬৮ কোটি টাকা। বিদ্যুৎ বিভাগ পেয়েছে প্রায় ১৯ হাজার ১৮৮ কোটি টাকা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জন্য প্রস্তাবিত বরাদ্দ ধরা হয়েছে প্রায় ১৭ হাজার ৬৬৬ কোটি টাকা।