tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিস্বর্ণের দামে রেকর্ড, ভরি ১ লাখ ৯১ হাজার টাকা

স্বর্ণের দামে রেকর্ড, ভরি ১ লাখ ৯১ হাজার টাকা

বিশ্ববাজারে সোনার দামের ঊর্ধ্বগতির প্রভাবে দেশে আবারও স্বর্ণের দাম বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা। দেশের ইতিহাসে এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ দাম। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় নতুন মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দামে—

  • ২২ ক্যারেট: ১,৯১,১৯৬ টাকা
  • ২১ ক্যারেট: ১,৮২,৪৯৫ টাকা
  • ১৮ ক্যারেট: ১,৫৬,৪২৬ টাকা
  • সনাতন পদ্ধতি: ১,২৯,৭৯৭ টাকা

এ দামের সঙ্গে ৫% ভ্যাট ও ন্যূনতম ৬% মজুরি যোগ হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

বিশ্ববাজারে দাম

এক আউন্স সোনার দাম প্রথমবারের মতো ৩,৭০০ ডলার ছাড়িয়েছে। এক মাসে দাম বেড়েছে প্রায় ৪০০ ডলার। গত ১৭ সেপ্টেম্বর দেশে সর্বশেষ স্বর্ণের দাম বাড়ানো হয়, এরপর ১৮ সেপ্টেম্বর কিছুটা কমানো হলেও ২০ সেপ্টেম্বর আবারও সমন্বয় করা হয়।

বিশেষজ্ঞের মতামত

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ট্যারিফ অ্যান্ড ট্যাক্সেশনের চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, যুক্তরাষ্ট্রের শুল্কনীতি, মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও বৈশ্বিক ডলারের প্রতি আস্থা কমে যাওয়ার কারণে চীন-ভারতসহ বিভিন্ন দেশ সোনা রিজার্ভ করছে। পাশাপাশি সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। তিনি আরও বলেন, সোনার অস্বাভাবিক দাম বৃদ্ধির ফলে দেশের জুয়েলারি ব্যবসায় মন্দা দেখা দিয়েছে।