tanaka

মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে চাকরি

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও এর আঞ্চলিক কার্যালয়গুলোতে ১৬ থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে নিয়োগের জন্য পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে মোট ৪৮টি পদে...
প্রচ্ছদজাতীয়সৌদিতে নিহতদের মরদেহ দেশে আনতে ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

সৌদিতে নিহতদের মরদেহ দেশে আনতে ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি নাগরিকের মরদেহ দেশে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নিহতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া শেষ হলে তাদের পরিবারের সম্মতি অনুসারে মরদেহ দেশে নিয়ে আসা হবে।

সোমবার (১০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূইয়া এ তথ্য জানান।এর আগে, সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হন। নিহতদের মধ্যে ১৩ জনই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। বাকি তিনজনের মধ্যে দুজন নাটোরের নলডাঙ্গার এবং একজন রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা। গতকাল রোববার সৌদি আরবের ওই কারখানায় অগ্নিদগ্ধ হয়ে তাদের মর্মান্তিক মৃত্যু হয়। তারা সবাই ওই কারখানায় কাজ করতেন। অগ্নিকাণ্ডে প্রবাসীদের মৃত্যুর খবরে আত্রাই ও নলডাঙ্গা উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনহারা পরিবারগুলোর আহাজারিতে সেখানকার বাতাস ভারী হয়ে উঠেছে।