৬৫ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্য সরকারি মালিকানাধীন গণপরিবহনে বিশেষ ভাড়া সুবিধা দেওয়ার প্রস্তাব করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে তিনি এ ঘোষণা দেন। মন্ত্রী বলেন, “জাতি গঠনে সিনিয়র সিটিজেনদের অবদান অপরিসীম। তাদের কল্যাণে সরকার সবসময় আন্তরিক।”
প্রস্তাব অনুযায়ী—
-৬৫ বছর বা তদুর্ধ্ব নাগরিকরা সরকারি মালিকানাধীন গণপরিবহনে, বিশেষ করে ট্রেনে, সম্পূর্ণ ভাড়া মওকুফ সুবিধা পাবেন।
-মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে তাদের জন্য ভাড়া ২৫ শতাংশ কমানোর প্রস্তাব করা হয়েছে।
এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রবীণ নাগরিকদের যাতায়াত ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে এবং তাদের চলাচল আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।



