অভিজ্ঞতা ছাড়াই বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে চাকরির সুযোগ দিচ্ছে সিটি ব্যাংক পিএলসি। ব্যাংকটির ব্রাঞ্চ ব্যাংকিং বিভাগে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
গত ৬ অক্টোবর থেকে এ পদে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিস্তারিত
প্রতিষ্ঠানের নাম: সিটি ব্যাংক পিএলসি
পদ: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
বিভাগ: ব্রাঞ্চ ব্যাংকিং
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
কর্মক্ষেত্র: অফিস
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
বয়স: ন্যূনতম ২২ বছর
বেতন ও সুযোগ-সুবিধা
প্রশিক্ষণকালীন সময়ে নির্বাচিত প্রার্থীকে মাসিক ৫০ হাজার টাকা বেতন দেওয়া হবে। প্রশিক্ষণকাল শেষ হলে বেতন বেড়ে হবে ৬৫ হাজার টাকা।
এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, সপ্তাহে দুই দিন ছুটি, বিমা সুবিধা, ক্রেডিট কার্ড সুবিধা, পারফরম্যান্স বোনাস, চিকিৎসা ভাতা ও উৎসব বোনাসসহ ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীর যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এ পদে পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়। ফলে ক্যারিয়ারের শুরুতে ব্যাংকিং খাতে প্রবেশ করতে আগ্রহী তরুণদের জন্য এটি একটি সুযোগ হতে পারে।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে বিডিজবসের আবেদন পেজে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৬।
আবেদনের যোগ্যতা, দায়িত্ব, নিয়োগপ্রক্রিয়া ও অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত তথ্যও একই বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।



