tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদজাতীয়সারাদেশে বাড়বে বৃষ্টিপাত, ঢাকায় থেমে থেমে বৃষ্টি

সারাদেশে বাড়বে বৃষ্টিপাত, ঢাকায় থেমে থেমে বৃষ্টি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আগামী কয়েক দিন সক্রিয় থাকতে পারে। এর প্রভাবে দেশের অধিকাংশ অঞ্চলে টানা পাঁচ দিন পর্যন্ত বৃষ্টি হতে পারে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, লঘুচাপটি ধীরে ধীরে পশ্চিম দিকে সরে যাচ্ছে। এর ফলে সারাদেশে বৃষ্টির মাত্রা বাড়বে। বিশেষ করে ঢাকায় দিনভর গুমোট পরিবেশ বিরাজ করতে পারে। আকাশ থাকবে মেঘলা এবং থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, লঘুচাপ তৈরি হলে আশপাশের এলাকা থেকে বাতাস নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে। এতে বাতাসের আর্দ্রতা ও জলীয়বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিপাত বাড়ায়। সাধারণত বর্ষা মৌসুমে বঙ্গোপসাগরে এ ধরনের লঘুচাপ বেশি তৈরি হয়।

এদিকে, শুক্রবার রাতে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারাদেশের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনাও রয়েছে।