tanaka

জাতীয় কাজুবাদাম দিবস আজ: নিয়মিত কাজুবাদাম খাওয়ার ৭ উপকারিতা

প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ম্যাগনেশিয়াম, তামা ও জিঙ্কে সমৃদ্ধ কাজুবাদাম। নিয়মিত ও পরিমিত পরিমাণে এই বাদাম খেলে হৃদ্‌স্বাস্থ্য, পেশি, হাড় ও রোগ প্রতিরোধব্যবস্থার স্বাভাবিক কার্যক্রমে উপকার পাওয়া যেতে পারে।
প্রচ্ছদসারাদেশসাদিক কায়েমের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ

সাদিক কায়েমের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন তিনি।

রোববার ভোর সাড়ে ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম এ অভিযোগ করেন। তিনি জানান, ঘটনার সময় বাড়িতে তাঁর মা-বাবা অবস্থান করছিলেন।

ফেসবুক পোস্টে সাদিক কায়েম লেখেন, শনিবার রাত ৩টা ৩০ মিনিটের দিকে খাগড়াছড়িতে তাঁর বাড়িতে পেট্রলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়। এ সময় দুর্বৃত্তরা বাড়ির চারপাশে পেট্রলবোমা নিক্ষেপ করে এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে।

তাঁর দাবি, দুর্বৃত্তদের উদ্দেশ্য ছিল পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া। তবে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসীর প্রচেষ্টায় তা নেভানো সম্ভব হয়। এতে তাঁর মা-বাবা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন।

পোস্টে সাদিক কায়েম আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা, হুমকি ও ভীতি প্রদর্শনের মাধ্যমে জুলাইপন্থী ছাত্র-জনতাকে দমিয়ে রাখতে চায়। পেট্রলবোমা ও অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ডের মাধ্যমে তারা রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি লেখেন, এ ধরনের চোরাগোপ্তা হামলা তাঁদের দমাতে পারবে না; বরং তাঁদের আন্দোলন ও রাজনৈতিক অবস্থান আরও দৃঢ় করবে।

ফেসবুক পোস্টের শেষাংশে সাদিক কায়েম বলেন, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতির পুনর্বাসন হতে দেওয়া হবে না। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের অবসান নিশ্চিত করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।