tanaka

বিআরটিএতে ছদ্মবেশে দুদক, ঘুস নিতে গিয়ে ধরা আনসার সদস্য

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ইকুরিয়া কার্যালয়ে ঘুস গ্রহণের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ছদ্মবেশে সেবাপ্রার্থী সেজে অভিযান চালিয়ে এক...
প্রচ্ছদজাতীয়সাইফুজ্জামান চৌধুরীর বিদেশি সম্পদ জব্দের নির্দেশ

সাইফুজ্জামান চৌধুরীর বিদেশি সম্পদ জব্দের নির্দেশ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে থাকা সম্পদ জব্দ ও অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছেন আদালত। সিঙ্গাপুরে তার নামে থাকা একটি স্থাবর সম্পত্তি, বিভিন্ন দেশের ব্যাংক হিসাব ও অন্যান্য আর্থিক সম্পদ জব্দে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে সিঙ্গাপুরে তার নামে একটি সম্পত্তি, আটটি ব্যাংক হিসাব এবং একটি প্রতিষ্ঠানে পরিচালক থাকার তথ্য পাওয়া গেছে। এসব সম্পদ হস্তান্তর বা বিক্রি করে দেওয়ার চেষ্টা চলছে বলেও দুদক তথ্য পেয়েছে।

আদালতে দেওয়া নথি অনুযায়ী, সিঙ্গাপুরের ১০ সেন্ট থমাস ওয়াক এলাকায় সাইফুজ্জামান চৌধুরীর নামে একটি সম্পত্তি রয়েছে। ২০১৯ সালের ৭ জুন ১৬ লাখ ১২ হাজার সিঙ্গাপুর ডলারে সম্পত্তিটি কেনা হয়।

এ ছাড়া সিঙ্গাপুরের HSBC ব্যাংকে তিনটি এবং DBS ব্যাংকে তিনটি বিনিয়োগ হিসাবের তথ্য পাওয়া গেছে। সংযুক্ত আরব আমিরাতের First Abu Dhabi Bank এবং যুক্তরাষ্ট্রের Citi Bank-এও তার সংশ্লিষ্ট ব্যাংক হিসাব থাকার তথ্য আবেদনে উল্লেখ করা হয়েছে।

দুদক আরও জানিয়েছে, সিঙ্গাপুরের Jasa Ocean Pte Ltd নামের একটি প্রতিষ্ঠানে সাইফুজ্জামান চৌধুরী ২০১১ সালের মার্চ থেকে ২০১৯ সালের মে পর্যন্ত পরিচালক ছিলেন।

দুদকের দাবি, বিদেশে থাকা এসব সম্পদ হস্তান্তর বা অন্যভাবে সরিয়ে ফেলা হলে রাষ্ট্রের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই সম্পদগুলো দ্রুত জব্দ ও অবরুদ্ধ করার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহের জন্য বিদেশি কর্তৃপক্ষের সহযোগিতা চাওয়া হয়েছে।

অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সমন্বয়ে নয় সদস্যের একটি টাস্কফোর্সও গঠন করা হয়েছে।

তবে আদালতের সম্পদ ফ্রিজের আদেশ তদন্ত ও আইনি প্রক্রিয়ার অংশ। এটি নিজে থেকেই সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ার অর্থ নয়।