সরকার দায়িত্ব নেওয়ার প্রথম পাঁচ মাসেই বিদেশি ঋণের আসল ও সুদ মিলিয়ে ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করেছে বিএনপি সরকার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৫ হাজার ১৬৩ কোটি টাকা।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ হিসাব বলছে, কোনো পাঁচ মাসের সময়ে বিদেশি ঋণ পরিশোধের ক্ষেত্রে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ পরিমাণ। চলতি বছরের মার্চ থেকে জুলাই পর্যন্ত এই অর্থ পরিশোধ করা হয়েছে।
এক বছরে পরিশোধ বেড়েছে প্রায় ১,৮৫০ কোটি টাকা
গত বছরের একই পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ সরকার পরিশোধ করেছিল ১৮৯ কোটি ৭১ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার ৩১০ কোটি টাকা।
অর্থাৎ এক বছরের ব্যবধানে চলতি সময়ে বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে ১৫ কোটি ৪ লাখ ডলার বা প্রায় ১ হাজার ৮৪৯ কোটি টাকা।
ইআরডির হিসাবে, মার্চ থেকে জুলাই পর্যন্ত পরিশোধ করা ২০৪ কোটি ৭৬ লাখ ডলারের মধ্যে ঋণের আসল বাবদ গেছে ১৩৫ কোটি ২৪ লাখ ডলার। আর সুদ পরিশোধে ব্যয় হয়েছে ৬৯ কোটি ৫২ লাখ ডলার।
হিসাব অনুযায়ী, এই পাঁচ মাসে প্রতি মাসে গড়ে প্রায় ৪১ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ



