tanaka

২৬ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

দেশের বাজারে আবারও কমেছে ২২ ক্যারেট স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ...
প্রচ্ছদরাজনীতিসরকারের দৃঢ়তা না থাকলে নির্বাচনের শঙ্কা কাটবে না : এবি পার্টি

সরকারের দৃঢ়তা না থাকলে নির্বাচনের শঙ্কা কাটবে না : এবি পার্টি

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, অন্তর্বর্তী সরকারের আচরণ, কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণে এখনো যথেষ্ট দৃঢ়তা ও সমন্বয় দেখা যাচ্ছে না। তিনি সতর্ক করে বলেন, সরকারের কর্মকাণ্ডে এই দৃঢ়তা স্পষ্ট না হলে আসন্ন নির্বাচনের শঙ্কা দূর হবে না।

আজ বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ৭টি রাজনৈতিক দলের নেতারা তার যমুনাস্থ বাসভবনে বৈঠকে মিলিত হন। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ দলের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, সি আর আবরার, আদিলুর রহমান খান ও সৈয়দা রিজওয়ানা হাসান অংশ নেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মজিবুর রহমান মঞ্জু বলেন, নুরুল হক নুরের ওপর হামলা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষ প্রমাণ করে যে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয়হীনতা রয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক।

তিনি প্রস্তাব করেন, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষেত্রে লটারির মাধ্যমে নয়, বরং দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া উচিত। এছাড়া, সহিংসতা রোধে জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে রাজনৈতিক দলগুলোর নেতাদের সমন্বয়ে নির্বাচন কমিটি গঠন জরুরি। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় জোরদার করতে প্রধান উপদেষ্টাকে নিয়মিত ফিজিক্যাল ও ভার্চুয়াল বৈঠক আয়োজনের আহ্বান জানান তিনি।