tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদরাজনীতিসরকারকে ব্ল্যাকমেইল করার চেষ্টা অনৈতিক ও গণতন্ত্রবিরোধী: শামসুজ্জামান দুদু

সরকারকে ব্ল্যাকমেইল করার চেষ্টা অনৈতিক ও গণতন্ত্রবিরোধী: শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সরকারের অভ্যন্তরীণ তথ্য ফাঁসের হুমকি দিয়ে কোনো রাজনৈতিক দল যদি ব্ল্যাকমেইলের চেষ্টা করে, তা শুধু অনৈতিক ও বেআইনি নয়, বরং সরাসরি গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ আন্দোলনের নাগরিক সমাবেশে তিনি বলেন, “এ ধরনের কাজ আইনের শাসনের পরিপন্থী এবং দণ্ডনীয় অপরাধ। যারা এ পথে সুবিধা নেওয়ার চেষ্টা করছে, তাদের বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে।”

জাতীয় নির্বাচনকে ঘিরে দেশ-বিদেশে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে এ সমাবেশ আয়োজন করা হয়। মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি শোক জানিয়ে তিনি বলেন, দেশের মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। “সরকারের প্রধান দায়িত্ব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। আজ রাস্তাঘাটে মানুষ নিজেকে নিরাপদ মনে করছে না।”

তিনি বলেন, “নির্বাচিত সরকারই গণতন্ত্র প্রতিষ্ঠার নেতৃত্ব দিতে পারে। কোনো দলীয় প্রভাব বা পক্ষপাতিত্ব দিয়ে প্রশাসন কিংবা নির্বাচন কমিশনের দায়িত্ব বণ্টন হলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে, জনগণ নিরাশ হবে।”

সরকারের অভ্যন্তরের তথ্য ফাঁসের হুমকিকে নিন্দা জানিয়ে দুদু বলেন, “সরকারের ভেতরে চর নিয়োগ কিংবা ব্ল্যাকমেইল করা কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না। এটা অশোভন, বেআইনি ও গণতন্ত্রবিরোধী। সরকারের উচিত এমন কর্মকাণ্ডে জড়িতদের বিষয়ে সতর্কতা অবলম্বন করা।”

বক্তৃতার এক পর্যায়ে তিনি ৭০-এর দশকের বাকশাল প্রসঙ্গ টেনে বলেন, “৭৩-৭৫ সালে শেখ মুজিব গণতন্ত্রের নামে বাকশাল গঠন করে বিরোধীদের দমন করেন। রক্ষীবাহিনীর মাধ্যমে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছিল। সেই একই ধারাবাহিকতায় শেখ হাসিনা গত দেড় যুগে হাজারো মানুষ হত্যা করেছেন ক্ষমতা ধরে রাখার জন্য। এই পরিবার ইতিহাসে খুন, দমন-পীড়ন এবং লুটপাটের জন্য চিহ্নিত হয়ে আছে। তাদের বিচার হতে হবে।”

সবশেষে সাবেক ছাত্রদল সভাপতি হিসেবে তিনি বলেন, “আওয়ামী লীগ যতদিন থাকবে, ততদিন পাশ্ববর্তী একটি দেশের স্বার্থে বাংলাদেশ বিপন্ন থাকবে। গত ৫৪ বছর ধরে আমাদের শোষণ করা হয়েছে। তাই ষড়যন্ত্র প্রতিরোধ ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন। আরও বক্তব্য রাখেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলমগীর হোসেন, জাতীয়তাবাদী চালক দলের সভাপতি জসিম উদ্দিন কবিরসহ অনেকে।