tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদরাজনীতিজাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে অংশ নেবে বিএনপি

জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে অংশ নেবে বিএনপি

জাতীয় সনদ স্বাক্ষর ও বাস্তবায়ন ইস্যুতে জাতীয় ঐকমত্য গড়ে তোলার লক্ষ্যে কমিশনের ডাকা জরুরি বৈঠকে অংশ নিতে যাচ্ছে বিএনপি। এ বৈঠকে সভাপতিত্ব করবেন কমিশনের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠকটি আজ বুধবার সন্ধ্যা ৬টায় রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে।

জাতীয় ঐকমত্য গঠনের অংশ হিসেবে ৩৩টি রাজনৈতিক দলকে ইতোমধ্যে এই জরুরি বৈঠকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমন্ত্রণপত্র পাঠিয়েছে কমিশন।