tanaka

নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে উঠল এসআরবি গঠনের বিল

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে জাতীয় সংসদে বিল উত্থাপন...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনসমুদ্রপাড়ে দীঘির নতুন লুক, কক্সবাজারে কী করছেন অভিনেত্রী?

সমুদ্রপাড়ে দীঘির নতুন লুক, কক্সবাজারে কী করছেন অভিনেত্রী?

সমুদ্রের নীল জলরাশি আর বালুচরের মাঝে নতুন লুকে দেখা মিলল অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। সম্প্রতি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। ছবি প্রকাশের পরই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা।

নিজের ফেসবুক পেজে দুটি ছবি শেয়ার করেছেন দীঘি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি এসেছি সাগর পাড়ে “গো প্ল্যান”-এর সাথে।’

ছবিতে সমুদ্রপাড়ে বেশ স্বাভাবিক ও প্রাণবন্ত ভঙ্গিতে সময় কাটাতে দেখা যায় অভিনেত্রীকে। সাগরের ঢেউ, বাতাস আর বালুচরের মনোরম পরিবেশের সঙ্গে তার ছিমছাম সাজও নজর কেড়েছে ভক্তদের। নতুন এই লুকের প্রশংসায় ভরছে সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যের ঘর।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই নিজের নানা মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন দীঘি। তবে সমুদ্র সৈকতে তার এবারের উপস্থিতি ভক্তদের বাড়তি আগ্রহ তৈরি করেছে।

জানা গেছে, বর্তমানে শুটিংয়ের কাজে কক্সবাজারে অবস্থান করছেন দীঘি। তবে ঠিক কোন কাজের শুটিংয়ে তিনি সেখানে গেছেন, সে বিষয়ে এখনই বিস্তারিত জানাতে চাননি এই অভিনেত্রী।

নতুন কাজ প্রসঙ্গে দীঘি বলেন, ‘অপেক্ষা করুন, সময় হলে জানতে পারবেন।’

তবে এটি সিনেমা, ওয়েব কনটেন্ট নাকি অন্য কোনো প্রজেক্ট—সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিষেকের পর থেকেই দর্শকের কাছে আলাদা পরিচিতি তৈরি করেন প্রার্থনা ফারদিন দীঘি। ছোটবেলায় অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর ধীরে ধীরে নায়িকা হিসেবেও বড় পর্দায় নিজের অবস্থান তৈরি করছেন তিনি।