-
রাখী উৎসব উপলক্ষে একটি জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্রে অভিনয় করে পোশাক নিয়ে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী । বিজ্ঞাপনে তার পোশাককে অনেকের কাছে অন্তর্বাসসদৃশ মনে হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক শুরু হয়।
সমালোচনার জবাবে নিজের অবস্থান পরিষ্কার করে কৃতি বলেন, একজন নারীর পোশাক দিয়ে তার সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা বিচার করা উচিত নয়। তার মতে, উৎসবের গুরুত্ব পোশাকে নয়, বরং ঐতিহ্যের প্রতি মানুষের অনুভূতি ও এর তাৎপর্য বোঝার মধ্যে নিহিত।
‘নারীরা কী পরবেন, এই আলোচনা কবে বন্ধ হবে?’
কৃতি প্রশ্ন তোলেন, নারীরা কী পরবেন—এ নিয়ে আলোচনা আর কতদিন চলবে। তার বক্তব্য, সময়ের সঙ্গে পোশাক ও এথনিক ফ্যাশনে পরিবর্তন এলেও এখনো নারীর সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাকে তার পোশাকের মাধ্যমে বিচার করা হয়।
তিনি বলেন, সংস্কৃতি ও ঐতিহ্য মানুষের হৃদয়ে ধারণ করার বিষয়; পোশাকের গলার নকশা বা শরীরের কোনো নির্দিষ্ট অংশে এর অবস্থান নয়।
রাখী বন্ধনের তাৎপর্য ব্যাখ্যা করে কৃতি বলেন, এটি মূলত ভালোবাসা, সুরক্ষা ও ভাই-বোনের পারস্পরিক দায়িত্বের প্রতীক।
কুকুরকে রাখী পরানো নিয়েও বিতর্ক
বিজ্ঞাপনটিতে কৃতিকে একটি কুকুরের হাতেও রাখী পরাতে দেখা যায়। বিষয়টি নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে।
এর ব্যাখ্যায় কৃতি বলেন, পরিবারের পোষা কুকুরও পরিবারেরই একজন সদস্যের মতো। তাই তাকে রাখী পরানোর মধ্যে অসম্মানের কোনো বিষয় নেই বলেই মনে করেন তিনি।



