tanaka

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধ ২০৪ কোটি ডলার

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। চলতি...
প্রচ্ছদজাতীয়সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগকে কেন্দ্র করে চলমান আলোচনার মধ্যে দেশে ফিরেই সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

আজ শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় জাতীয় সংসদের শপথ কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

ধারণা করা হচ্ছে, সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, সাংবিধানিক প্রক্রিয়া এবং এ-সংক্রান্ত সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেবেন স্পিকার।

চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গিয়েছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী তার ২৬ জুলাই দেশে ফেরার কথা ছিল। তবে রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা শুরু হওয়ার পর সফর সংক্ষিপ্ত করে নির্ধারিত সময়ের দুই দিন আগেই আজ শুক্রবার দুপুরে দেশে ফেরেন তিনি।

স্পিকারের আগাম দেশে ফেরা রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দেয়। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করলে তিনি স্বাক্ষরিত পদত্যাগপত্র স্পিকারের কাছেই জমা দেন।

তবে দেশে ফেরার পর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বলেন, এক সপ্তাহ দেশের বাইরে থাকায় এ বিষয়ে তার কাছে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই। তিনি বলেন, “আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি।” ব্যক্তিগত স্বাস্থ্য পরীক্ষা শেষে ব্যাংকক থেকে দেশে ফিরেছেন বলেও জানান তিনি।