tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বাংলাদেশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার কথা বলেছেন। এ বিষয়ে জাহেদ উর রহমান বলেন, “তার (শেখ হাসিনা) মৃত্যুদণ্ড হয়েছে। তিনি আসবেন—তাকে প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার।”

তিনি বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে সরকার কাজ করছে। তিনি দেশে ফিরলে তাকে স্বাগত জানানো হবে এবং তার বিরুদ্ধে স্বচ্ছভাবে বিচার কার্যক্রম পরিচালিত হবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, দেশের জনগণ শেখ হাসিনার বিরুদ্ধে আনা অপরাধের বিচার এবং ঘোষিত সাজা বহাল থাকার বিষয়টি দেখতে চায়। জনগণের প্রত্যাশা অনুযায়ী সেই সাজা কার্যকর হবে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় জাহেদ উর রহমান বলেন, সরকার জনগণের মধ্যে গণঅভ্যুত্থানের চেতনা ছড়িয়ে দিতে কাজ করছে।