tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়শেওড়াপাড়া মেট্রো স্টেশনের পাশে নির্মাণাধীন ভবনে আগুন

শেওড়াপাড়া মেট্রো স্টেশনের পাশে নির্মাণাধীন ভবনে আগুন

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া মেট্রো স্টেশনের পাশে একটি নির্মাণাধীন ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছানোর আগেই আগুন নির্বাপণ হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা খালেদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেন।

খালেদা ইয়াসমিন বলেন, বেলা ১১টার দিকে শেওড়াপাড়া মেট্রো স্টেশনের পাশে একটি নির্মাণাধীন ভবনে ঝুলানো চটের বস্তায় আগুন লাগার ঘটনা ঘটেছিল। তবে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছানোর আগেই আগুন নির্বাপণ হয়।