শপথ গ্রহণ শেষে শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পা ধরে নমস্কার করেন। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পায়ে হাত দিয়ে নমস্কার করেন শুভেন্দু।
শপথ গ্রহণের পর মোদীর পাশেই বসেন শুভেন্দু অধিকারী। এরপরেই শপথ রাজ্য বিজেপির সাবেক সভাপতি দিলীপ ঘোষ।শপথ গ্রহণের পর দিলীপ ঘোষ প্রধানমন্ত্রীকে নমস্কার জানান। এছাড়া রাজ্যের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ নিয়েছেন অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনীয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামানিক।গেরুয়া পাঞ্জাবি এবং গলায় গেরুয়া উত্তরীয় পড়ে সকাল সাড়ে ১১ টার দিকে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। তাকে শপথ পাঠ করান পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী আর এন রবি।
সে সময় মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংসহ অনেকেই।



