tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদখেলাপ্রথম ইনিংসে ৪১৩ রানে অলআউট বাংলাদেশ

প্রথম ইনিংসে ৪১৩ রানে অলআউট বাংলাদেশ

এর আগে ৪ উইকেটে ৩০১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। প্রথম দশ ওভার মুশফিকুর রহিম আর লিটন দাস দেখেশুনে কাটিয়ে দেন। কিন্তু বাংলাদেশের বোর্ডে ৩৩৮ রান উঠতেই মোহাম্মদ আব্বাসের শিকার হয়ে ফেরেন লিটন দাস। ব্যক্তিগত ৩৩ রানে অফস্টাম্পের বেশ বাইরের বল টেনে মারতে গিয়ে মিড অনে ধরা পড়েন তিনি।প্রথম ইনিংসে ৪১৩ রানে অলআউট বাংলাদেশআব্বাসের তৃতীয় শিকার হন মেহেদী হাসান মিরাজ (১০)। অফস্টাম্পের বাইরের বল পয়েন্ট দিয়ে বের করে দিতে চেয়েছিলেন তিনি, কিন্তু আটকা পড়েন ইমাম-উল-হকের হাতে। তার বিদায়ে ৩৫৬ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ।

তাইজুল ইসলামও মুশফিককে সঙ্গ দিতে পারেননি। আব্বাসের বাউন্সি ডেলিভারিতে চোখ বুজে ব্যাট চালিয়েছিলেন। বল চলে যায় উইকেটরক্ষকের গ্লাভসে। ২৩ বলে ১৭ করেন তাইজুল। ৭ উইকেটে ৩৮০ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ।