tanaka
প্রচ্ছদশিক্ষাঙ্গনশিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টাকা খাত পরিবর্তন করে ব্যয় নয়: মাউশি

শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টাকা খাত পরিবর্তন করে ব্যয় নয়: মাউশি

শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন খাতে আদায় করা অর্থ নির্ধারিত উদ্দেশ্যেই ব্যয় করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দিষ্ট খাতের টাকা অন্য কোনো কাজে ব্যবহার না করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মাউশি থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট নির্দেশনা অনুযায়ী ভবিষ্যতে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ এক খাত থেকে অন্য খাতে স্থানান্তর করে ব্যয় করা যাবে না। এ বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনাটি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সরকারি কলেজের অধ্যক্ষ এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মাউশির চিঠিতে আরও উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত অর্থ নির্ধারিত খাতের বাইরে ব্যয় না করার বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিশ্চিত করতে হবে।