শিক্ষানবিশ ৯৬ জন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) ছয় মাসের বাস্তব প্রশিক্ষণের জন্য দেশের বিভিন্ন ইউনিট ও জেলায় বদলি করা হয়েছে। এর আগে তারা রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন।
গতকাল মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, পিআরবি ভলিউম–১ এর প্রবিধান–৭৯০ অনুযায়ী এই বাস্তব প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতি রয়েছে। বাস্তব প্রশিক্ষণের জন্য বদলি ও সংযুক্ত করা শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা সংশ্লিষ্ট কর্মস্থল থেকেই তাদের বেতন-ভাতা উত্তোলন করতে পারবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।



