tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদজাতীয়শিক্ষকদের ভাতা বিষয়ে মাউশির জরুরি নির্দেশনা

শিক্ষকদের ভাতা বিষয়ে মাউশির জরুরি নির্দেশনা

তথ্যগত ভুলের কারণে স্কুল-কলেজের এমপিওভুক্ত যেসব শিক্ষকের উৎসব ভাতা বকেয়া রয়েছে, তাদের দ্রুত বিল সাবমিট করার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। শনিবার (৩১ জানুয়ারি) অধিদপ্তরের ইএমআইএস সেলের এক কর্মকর্তা এ তথ্য জানান।

সূত্র জানায়, স্কুল-কলেজে এমপিও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) ব্যবস্থা চালুর পর তথ্য বিভ্রাটের কারণে যেসব শিক্ষকের ঈদ বা নববর্ষ ভাতা পরিশোধ হয়নি, তাদের জন্য ইএফটি বিল সাবমিটের অপশন পুনরায় চালু করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষকদের দ্রুত বকেয়া উৎসব ভাতার বিল সাবমিট করার অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া, ইএফটি চালুর পর তথ্যগত ভুলের কারণে যেসব শিক্ষকের এক বা একাধিক মাসের এমপিও বিল বকেয়া রয়েছে, তাদের ক্ষেত্রেও মাসভিত্তিক বকেয়া বিল সাবমিট করার নির্দেশনা দেওয়া হয়েছে।