tanaka

জাতীয় কাজুবাদাম দিবস আজ: নিয়মিত কাজুবাদাম খাওয়ার ৭ উপকারিতা

প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ম্যাগনেশিয়াম, তামা ও জিঙ্কে সমৃদ্ধ কাজুবাদাম। নিয়মিত ও পরিমিত পরিমাণে এই বাদাম খেলে হৃদ্‌স্বাস্থ্য, পেশি, হাড় ও রোগ প্রতিরোধব্যবস্থার স্বাভাবিক কার্যক্রমে উপকার পাওয়া যেতে পারে।
প্রচ্ছদরাজনীতিশিক্ষকদের জাতীয়করণের আশ্বাস দিল বিএনপি

শিক্ষকদের জাতীয়করণের আশ্বাস দিল বিএনপি

বিএনপি ক্ষমতায় গেলে দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের আশ্বাস দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের শিক্ষক নেতাদের সঙ্গে এক বৈঠকে এ আশ্বাস দেন তিনি। বৈঠকে শিক্ষক নেতারা এ প্রতিশ্রুতিতে সন্তোষ প্রকাশ করেন।

বৈঠক শেষে সংগঠনের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজীজী বলেন, “বিএনপি মহাসচিব আমাদের সব দাবিই মনোযোগ দিয়ে শুনেছেন। তিনি জানিয়েছেন, বিএনপি ক্ষমতায় গেলে দীর্ঘদিনের দাবি—বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ—বাস্তবায়ন করা হবে।”

আজীজী আরও জানান, বৈঠকের সময় মির্জা ফখরুল দলের অর্থ উপদেষ্টার সঙ্গেও ফোনে কথা বলেন। শিক্ষকদের প্রস্তাব ও এর আর্থিক দিকগুলো নিয়েও সেখানে বিস্তারিত আলোচনা হয়।

শিক্ষক প্রতিনিধি দল বৈঠকে প্রস্তাব দেয়, আপাতত যদি ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধি করা যায়, তাহলে অন্যান্য দাবিগুলো পরবর্তীতে বিবেচনা করা যেতে পারে। তারা জানান, এ বিষয়ে রাজনৈতিক ঐক্য গড়ে তুলে সরকারকে অনুরোধ জানানোর উদ্যোগও চলছে।

আজীজী বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আন্তরিকতায় আমরা আশ্বস্ত হয়েছি। তিনি শুধু আশ্বাসই দেননি, বাস্তবায়নের দিকেও গুরুত্ব দিচ্ছেন—এটা আমাদের আন্দোলনে নতুন প্রেরণা জুগিয়েছে।”