tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদরাজধানীশাহবাগ অবরোধে বুয়েট শিক্ষার্থীরা, তীব্র যানজট

শাহবাগ অবরোধে বুয়েট শিক্ষার্থীরা, তীব্র যানজট

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার পর থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীরা জানান, ‘ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচির অংশ হিসেবে তারা এ অবরোধ করছেন। তাদের দাবি, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকির প্রতিবাদে এবং প্রকৌশল খাতের সংস্কারসহ তিন দফা দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুয়েট শিক্ষার্থীরা জানান, গতকাল সোমবার (২৫ আগস্ট) প্রকৌশলী রোকনুজ্জামান রোকন (ইইই-১৭, বুয়েট) নেসকো কার্যালয়ে ডেকে নিয়ে গিয়ে ডিপ্লোমাধারীরা তাকে গলা কেটে হত্যার হুমকি দেয়। এ ঘটনার প্রতিবাদে সারাদেশে ‘ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক, বুটেক্স, এমআইএসটি সহ প্রকৌশল অনুষদ চালু রয়েছে—এমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শাহবাগে মিছিল নিয়ে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।

এছাড়া ঢাকার বাইরে সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়কে নেসকোর আঞ্চলিক কার্যালয় ঘেরাও ও জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করতে বলা হয়েছে।

শিক্ষার্থীরা তাদের দাবির মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, প্রকৌশল অধিকার আন্দোলনের তিন দফা বাস্তবায়ন এবং প্রকৌশল খাত সংস্কারে একটি কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন।