ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৩০ কোটি টাকা মূল্যের সাড়ে ৮ কেজি কোকেনসহ এক বিদেশি নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গত রোববার গভীর রাতে তাকে আটক করা হয়। বিষয়টি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় অধিদপ্তর।
আটক ব্যক্তির নাম এম এস কারেন পেতুলা স্টাফেল। তিনি গায়ানার নাগরিক।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দোহা থেকে আসা কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট রাত আড়াইটার দিকে শাহজালালে অবতরণ করে। স্ক্যানিংয়ের সময় পেতুলার ব্যাগেজ থেকে কোকেনের চালানটি উদ্ধার করা হয়।



