tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়শাহবাগে বাড়ছে ছাত্র-জনতার উপস্থিতি

শাহবাগে বাড়ছে ছাত্র-জনতার উপস্থিতি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়ে শাহবাগ মোড় অবরোধ করে রাতভর আন্দোলন চালিয়ে যাচ্ছে ছাত্র-জনতা। গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচি রাত পেরিয়ে আজ শুক্রবার সকালেও অব্যাহত রয়েছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শাহবাগ এলাকায় আন্দোলনকারীদের উপস্থিতি বাড়তে থাকে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার পর শাহবাগ মোড়ে বিক্ষোভ চলতে দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, ছাত্র-জনতা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছে। যদিও ভোররাতে গত রাতের তুলনায় লোকসংখ্যা কিছুটা কম ছিল, তবে দিনের আলো বাড়ার সঙ্গে সঙ্গে সমাগমও বাড়তে শুরু করে।

এ সময় বিক্ষোভকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এর মধ্যে ছিল— ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘গোলামি না আজাদী, আজাদী-আজাদী’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, এবং ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’ ইত্যাদি।