tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদজাতীয়শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে অগ্নিকাণ্ড

শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে অগ্নিকাণ্ড

রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (পিজি হাসপাতাল) আগুন লেগেছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পিজি হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট পাঠানো হয়েছে। হাসপাতালের এ ব্লকের তৃতীয় তলায় আগুন।

স্থানীয়রা জানায়, হঠাৎ করে শাহবাগের ফুটওভার ব্রিজের পাশ থেকে হাসপাতালের ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এদিকে গতকাল মঙ্গলবার রাজধানীর কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন সোয়া পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে যায় ১৫০০ ঘর-বাড়ি।