tanaka

কাটছে নিম্নচাপের প্রভাব, বাড়তে পারে গরম

দেশের ওপর থেকে স্থল নিম্নচাপের প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করেছে। এর ফলে আগামী কয়েক দিনে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে। একই সঙ্গে সারা...
প্রচ্ছদরাজধানীশাহবাগে নিজ রুম থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

শাহবাগে নিজ রুম থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর শাহবাগের একটি বাসা থেকে কমল (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) রাতে আনন্দবাজার ৯/৫ সেক্রেটারিয়েট রোডের ওই বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের স্বজনরা জানান, রবিবার রাতে নিজ রুমে কমল গলায় ফাঁস দেন। পরে বিষয়টি বুঝতে পেরে স্বজনরা তার রুমের দরজার ভেঙে ফ্যানের সঙ্গে রশি দ্বারা ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর রাত পৌনে ১১টায় মৃত ঘোষণা করেন।সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। 

তবে কি কারণে, কেন গলায় ফাঁস দিয়েছে, সে বিষয়ে তৎক্ষণিক মৃতের বাবা কামাল কিছু জানতে পারেননি।