tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদআদালতশাপলা চত্বর হত্যাকাণ্ড: তদন্ত শেষ পর্যায়ে, বললেন চিফ প্রসিকিউটর

শাপলা চত্বর হত্যাকাণ্ড: তদন্ত শেষ পর্যায়ে, বললেন চিফ প্রসিকিউটর

রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে সংঘটিত হত্যাকাণ্ডের তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

রোববার (৩ মে) সকালে নিজ কার্যালয়ে তিনি গণমাধ্যমকে বলেন, কেবল ঢাকাতেই ৩২ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

১৩ বছর আগে ঢাকার শাপলা চত্বরে অবস্থান কর্মসূচির মাধ্যমে আলোচনায় আসে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। কয়েকজন ব্লগারের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ এবং নারী নীতির বিরোধিতাসহ ১৩ দফা দাবি তুলে সংগঠনটি ওই কর্মসূচি পালন করে।

২০১৩ সালের ৫ মে দিনভর উত্তেজনা ও সহিংসতা ছড়িয়ে পড়ে। রাতে মতিঝিলের শাপলা চত্বর ঘিরে সৃষ্টি হয় আতঙ্কজনক পরিস্থিতি। পরবর্তীতে পুলিশ, র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে এলাকা খালি করা হয়।

চিফ প্রসিকিউটর জানান, তদন্তে এখন পর্যন্ত শাপলা চত্বরে ৩২ জন নিহত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত সংখ্যা বলা সম্ভব নয়। নারায়ণগঞ্জ ও চট্টগ্রামেও সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের প্রমাণ মিলেছে।

তিনি বলেন, “ইতোমধ্যে ৩২ জন নিহত ব্যক্তির তালিকা আমাদের কাছে রয়েছে। এছাড়া সে সময়ের সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং অর্থ জোগানদাতাদেরও অভিযুক্ত করা হবে।”

তিনি আরও জানান, মামলার প্রায় ৯০ শতাংশ তদন্ত সম্পন্ন হয়েছে। বাকি কাজ দ্রুত শেষ করে তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাই শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ আকারে দাখিল করা হবে।

এ মামলায় বর্তমানে ছয়জন কারাগারে রয়েছেন। তারা হলেন—সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির এবং সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।

গত ৫ এপ্রিল তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দুই মাস সময় আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে। আগামী ৭ জুন প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ।

এ মামলায় আসামির তালিকায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান এবং ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদসহ আরও অনেকের নাম উঠে এসেছে।