নবনির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা সফরে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। রোববার কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রয়েছে। এছাড়া ২৯৯টি আসনের মধ্যে দুটি আসনে বিএনপি প্রার্থীর বিজয়ের ফল প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।
নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২ আসনে জয় লাভ করেছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে দলটি।



