tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদরাজনীতিশনিবার ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান

শনিবার ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান

আগামী শনিবার (২৩ মে) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ময়মনসিংহ সফরে যাচ্ছেন। সফরকালে তিনি ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠান উদ্বোধন করবেন। পাশাপাশি একটি খাল খনন কর্মসূচির উদ্বোধন এবং দলীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকেও অংশ নেবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ৯টায় ঢাকা থেকে সড়কপথে ত্রিশালের উদ্দেশে রওনা দেবেন তিনি। দুপুর ১২টায় ত্রিশালে খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে। পরে বিকেল ৩টায় ত্রিশালের ঐতিহ্যবাহী নজরুল অ্যাকাডেমি মাঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

বিকেলে তিনি ত্রিশালের নজরুল অডিটরিয়ামে ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার উদ্দেশে তার ফেরার কথা রয়েছে।

Tarique Rahman এর আগমন ঘিরে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টরা ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানা গেছে।

এদিকে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ত্রিশালে দীর্ঘ সময় পর এবার জাতীয় পর্যায়ে জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তিন দিনব্যাপী নজরুল জয়ন্তী ঘিরে নজরুল অ্যাকাডেমি মাঠে মেলা বসেছে, পাশাপাশি নজরুল মঞ্চে দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে।