tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদআন্তর্জাতিকমধ্যপ্রাচ্যে সর্বোচ্চ প্রস্তুতিতে মার্কিন বাহিনী

মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ প্রস্তুতিতে মার্কিন বাহিনী

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্ত মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, আরব সাগরে অবস্থানরত বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন স্ট্রাইক গ্রুপ’ সর্বোচ্চ যুদ্ধপ্রস্তুতি বা ‘পিক রেডিনেস’ বজায় রেখেছে।

সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রণতরীর ডেক থেকে এফ-৩৫ স্টিলথ ফাইটারসহ বিভিন্ন যুদ্ধবিমান উড্ডয়নের একাধিক ছবি প্রকাশ করেছে।

এছাড়া সংস্থাটি দাবি করেছে, ইরানি বন্দরগুলোতে অবরোধ কার্যকর রাখা এবং সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের বাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমাতে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টার মধ্যেই সেন্টকমের এ বক্তব্য এলো।

এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, তেহরান যদি তাদের ইউরেনিয়াম মজুত যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর না করে, তবে কঠোর ও ‘ভয়াবহ’ পরিণতির মুখোমুখি হতে হবে।
সূত্র: আল-জাজিরা