ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশটির সেনাবাহিনী প্রতিষ্ঠার বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, শত্রুদের আবারও পরাজয়ের তিক্ত স্বাদ দেওয়া হবে। তিনি দাবি করেন, ইরানি সশস্ত্র বাহিনী ইতোমধ্যে বিশ্ববাসীর সামনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দুর্বলতা ও অপমান তুলে ধরেছে।
সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, বাহিনীটি সাহসিকতার সঙ্গে দেশের ভূখণ্ড, জলসীমা ও জাতীয় পতাকা রক্ষা করছে। একই সঙ্গে অন্যান্য প্রতিরক্ষা ইউনিটের সঙ্গে সমন্বয় রেখে তারা প্রতিপক্ষের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলছে।
খামেনি আরও উল্লেখ করেন, ইরানের ড্রোন সক্ষমতা বজ্রপাতের মতো দ্রুত ও শক্তিশালী আঘাত হানতে সক্ষম। পাশাপাশি দেশটির নৌবাহিনীও যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত রয়েছে এবং শত্রুদের নতুন করে পরাজয়ের স্বাদ দিতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।



