আর্জেন্টিনার রোজারিও শহরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। স্থানীয় সময় গত রাতে প্রায় ১০টার দিকে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন হোর্হে মেসি। অবশেষে রোজারিওর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া সংবাদমাধ্যম ইনফোবে।
মেসির ক্যারিয়ারে হোর্হে মেসির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছেলের ফুটবলজীবনের শুরুর দিনগুলো থেকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে ওঠার পুরো যাত্রায় তিনি মেসির পাশে ছিলেন।
শুধু বাবা হিসেবেই নয়, মেসির এজেন্ট হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন হোর্হে। বিভিন্ন ক্লাব ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে মেসির চুক্তি ও অন্যান্য বিষয়ে আলোচনাও তিনি পরিচালনা করতেন। পাশাপাশি মেসিকে ঘিরে বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ডেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
হোর্হে মেসির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মেসি পরিবার ও তার ভক্তদের মধ্যে।



