tanaka

ডিএমপির অভিযানে আরও ৫০৬ জন গ্রেপ্তার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় রাজধানীর বিভিন্ন থানায় ৪০টি মামলা দায়ের করা হয়েছে। রোববার...
প্রচ্ছদসর্বশেষ সংবাদবাণিজ্যলাফিয়ে বাড়ছে সোনার দাম, ভরি ২ লাখ ৫২ হাজার ছাড়াল

লাফিয়ে বাড়ছে সোনার দাম, ভরি ২ লাখ ৫২ হাজার ছাড়াল

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে প্রতি ভরিতে ৮ হাজার ৩৩৯ টাকা বৃদ্ধি পেয়ে সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বুধবার (২১ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন নির্ধারিত এই দাম আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে কার্যকর হবে।