tanaka
প্রচ্ছদসারাদেশলরি উল্টে প্রাইভেটকারের ওপর, নিহত ৪

লরি উল্টে প্রাইভেটকারের ওপর, নিহত ৪

কুমিল্লার পদুয়ার বাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ।

শুক্রবার (২২ আগস্ট) দুপুর দেড়টার দিকে সদর দক্ষিণ উপজেলার ২২নং ওয়ার্ড এলাকায় পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সামনের ইউটার্নে একটি প্রাইভেটকার প্রথমে একটি লরিকে ধাক্কা দেয়। ধাক্কার পর লরিটি উল্টে গিয়ে প্রাইভেটকারের ওপর পড়ে। এসময় আরেকটি সিএনজিচালিত অটোরিকশা এসে উল্টে যাওয়া লরির সঙ্গে ধাক্কা খায়। এতে প্রাইভেটকারে থাকা চারজন ঘটনাস্থলেই নিহত হন।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে ওসি ইকবাল বাহার মজুমদার জানান, নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য।