tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিলন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান

লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তিনি কাতার এয়ারলাইন্সের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, ডা. জুবাইদা লন্ডনে পৌঁছেছেন এবং ইনশাআল্লাহ বৃহস্পতিবার তিনি তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে দেশে ফিরবেন। বিমানটি সিলেট হয়ে সরাসরি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবে।

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিগত কয়েক দিনের তুলনায় আরও স্থিতিশীল রয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত এক মাসে স্থিতিশীল রয়েছে। গতকাল তাঁর একটি ছোট প্রসিডিউর সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তিনি সিসিইউর আইসিইউ সুবিধাসহ কেবিনে চিকিৎসাধীন আছেন।’

ডা. জাহিদ আরও বলেন, ‘আমরা দেশবাসীর কাছে দোয়া চাই যেন তিনি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সুস্থ হয়ে উঠতে পারেন এবং আল্লাহ তাঁর সুস্থতার পথ সুগম করুন।’