আগামী ১৫ জানুয়ারি শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ, যা অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ে ও নামিবিয়াতে। বিশ্বকাপকে সামনে রেখে অংশগ্রহণকারী দলগুলো ইতিমধ্যেই তাদের স্কোয়াড ঘোষণা করেছে।
নিউজিল্যান্ডও ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে। বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ হিসেবে তাদের লক্ষ্য হবে কিউইদের বিপক্ষে ভালো প্রতিদ্বন্দ্বিতা করা। নিউজিল্যান্ড দলে নেতৃত্ব দেবেন টম জোন্স। দলের অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে আছেন আরিয়ান মামন, ম্যাসন ক্লার্ক, জাসকুরান সেন্ধু ও স্নেহিত রেড্ডি। এছাড়া ভালো পারফরম্যান্সের কারণে দলে নতুন খেলোয়াড় হিসেবে সুযোগ পেয়েছেন উগো বোগে, ব্র্যান্ডন মাতজোপৌলোস, মার্কো আলপে ও জ্যাকব কটার। দলের প্রধান কোচের দায়িত্বে থাকছেন সাবেক নিউজিল্যান্ড ব্যাটার অ্যান্টন ডেভচিচ।
নিউজিল্যান্ড ‘বি’ গ্রুপে প্রতিযোগিতা শুরু করবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। তাদের গ্রুপের অন্য দুই দল হলো ভারত ও বাংলাদেশ।
নিউজিল্যান্ড স্কোয়াড:
টম জোন্স (অধিনায়ক), মার্কো আলপে, উগো বোগে, হ্যারি বার্নস, ম্যাসন ক্লার্ক, জ্যাকব কটার, আরিয়ান মামন, ব্র্যান্ডন মাতজোপৌলোস, ফ্লিন মরি, স্নেহিত রেড্ডি, ক্যালাম স্যামসন, জাসকারান সেন্ধু, সেলভিন সঞ্জয়, হান্টার শোরে, হ্যারি ওয়েট।



