tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনরুবাবা দৌলাকে নিয়ে মন্তব্য: সমালোচনার পর পোস্ট ডিলিট করলেন অভিনেতা ইরফান সাজ্জাদ

রুবাবা দৌলাকে নিয়ে মন্তব্য: সমালোচনার পর পোস্ট ডিলিট করলেন অভিনেতা ইরফান সাজ্জাদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে রুবাবা দৌলা মতিনের নিয়োগ নিশ্চিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সোমবার তিনি প্রথমবারের মতো বোর্ড সভায় অংশ নেন। তবে এর পরদিনই তাকে নিয়ে সামাজিক মাধ্যমে একটি মন্তব্য করে বিতর্কের মুখে পড়েন অভিনেতা ইরফান সাজ্জাদ।

নিজের ফেসবুক পেজে রুবাবা দৌলার একটি ছবি পোস্ট করে ইরফান লিখেছিলেন, ‘এরপরও যদি পোলাপান পারফরম্যান্স না করতে পারে, তাহলে আর আশা নাই।’

এই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে তুনাজ্জিনা সিকদার তুনা নামের এক ফেসবুক ব্যবহারকারী তীব্র প্রতিবাদ জানান। তিনি লিখেন,
‘জনাব ইরফান সাজ্জাদ, দয়া করে আপনার স্ত্রী বা বোনকে জিজ্ঞেস করুন, তাঁরা কর্মক্ষেত্রে এমন মন্তব্য শুনে কেমন অনুভব করবেন? রসিকতা ও অশালীনতার মধ্যে পার্থক্য আছে। আপনার মন্তব্যটি নারীর প্রতি অবমাননাকর।’

তুনা আরও দাবি করেন, অভিনেতা যেন প্রকাশ্যে ক্ষমা চান এবং ভবিষ্যতে নারীদের সম্পর্কে এমন মন্তব্য থেকে বিরত থাকেন।

বিতর্কের জেরে ইরফান সাজ্জাদ মন্তব্যের ঘরে নিজের অবস্থান ব্যাখ্যা করে লেখেন,
‘আমি সবসময়ই বাংলাদেশ ক্রিকেটের ভক্ত। আমার পোস্টটি ব্যঙ্গাত্মকভাবে লেখা হয়েছিল। রুবাবা আপু আমার পছন্দের মানুষ—তিনি মেধাবী ও সুন্দর। আমি বোঝাতে চেয়েছিলাম, এত যোগ্য একজন ব্যক্তি বিসিবিতে এসেছেন, তবু যদি খেলোয়াড়রা ভালো না করে, তাহলে দোষ কার?’

পরে তিনি সংশ্লিষ্ট পোস্টটি নিজের ফেসবুক থেকে মুছে ফেলেন।