tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিরুপার দাম কমলেও বেড়েছে স্বর্ণ, প্লাটিনাম ও প্যালাডিয়ামের মূল্য

রুপার দাম কমলেও বেড়েছে স্বর্ণ, প্লাটিনাম ও প্যালাডিয়ামের মূল্য

আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুর দামে বৃহস্পতিবার মিশ্র প্রবণতা দেখা গেছে। রুপার দাম কমলেও স্বর্ণ, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম বেড়েছে।

বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, স্পট সিলভারের দাম ০ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৬১ দশমিক ৮৪ ডলারে নেমেছে।

অন্যদিকে, প্লাটিনামের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৭৫৫ দশমিক ৫৫ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে প্যালাডিয়ামের দাম বেড়েছে ১ শতাংশ, প্রতি আউন্সের মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৬ দশমিক ৭১ ডলারে।

বাজার বিশ্লেষকদের মতে, প্লাটিনাম ও প্যালাডিয়ামের চাহিদা বাড়ার ইঙ্গিত পাওয়ায় টানা তৃতীয় কার্যদিবসের মতো এ দুই ধাতুর দাম ঊর্ধ্বমুখী রয়েছে।

এদিকে, বৃহস্পতিবার জিএমটি সময় সকাল ৮টা ৪৩ মিনিটে স্পট গোল্ডের দাম ০ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৭১ দশমিক ৩৩ ডলারে পৌঁছায়। দিনের শুরুতে স্বর্ণের দাম ১৮ জুনের পর সর্বোচ্চ পর্যায়ে ওঠে।

এর আগে বুধবারও স্বর্ণের দামে বড় ধরনের উত্থান দেখা যায়। সেদিন প্রতি আউন্স স্বর্ণের দাম সর্বোচ্চ ৪ হাজার ২৬৭ দশমিক ২৪ ডলারে পৌঁছায়, যা ফেব্রুয়ারির পর এক দিনে সর্বোচ্চ বৃদ্ধি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দামও ০ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৩০ দশমিক ২০ ডলারে লেনদেন হয়েছে।