tanaka

ইউএনও কার্যালয়ে হাসিমুখে ঘুষ নেওয়ার অভিযোগ, নারী কর্মকর্তাকে বদলি

রাজবাড়ীর কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে সেবাগ্রহীতার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে প্রশাসনিক কর্মকর্তা আফরোজা চৌধুরীকে বদলি করা হয়েছে। তাকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা...
প্রচ্ছদজাতীয়রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে ছড়িয়ে পড়া গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, সারা বিশ্বে গণতন্ত্র বর্তমানে নানা ধরনের হুমকির মুখে রয়েছে। তবে বাংলাদেশ সব সময় গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করে। বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ এবং সেই দায়বদ্ধতা থেকেই কাজ করছে।

তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যেই এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনের আগে জনগণের কাছে বিএনপি যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলো বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।

বিএনপির মহাসচিব আরও বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান যুদ্ধ ও সংঘাতের কারণে অর্থনীতি ও রাজনীতিতে অস্থিরতা বিরাজ করছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্বের সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় সরকার।