tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআদালতরাষ্ট্রপতির অপসারণ চেয়ে লিগ্যাল নোটিশ

রাষ্ট্রপতির অপসারণ চেয়ে লিগ্যাল নোটিশ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে সরিয়ে নতুন রাষ্ট্রপতির নাম ঘোষণা করতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ভোলার আব্দুল্লাহ আল মাহমুদের পক্ষে আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) এ নোটিশ পাঠান।

মন্ত্রিপরিষদ সচিব এবং আইন, বিচার ও সংসদবিষয়ক সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করে এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়, একটি সাক্ষাৎকারে রাষ্ট্রপতি জুলাইয়ের স্পিরিটকে অসম্মান করেছেন। ফলে তিনি আর এ পদে থাকতে পারেন না। তার আমলে ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ নামে পরিচিত ১২তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এমতাবস্থায় তিনি শপথ ভঙ্গ করেছেন।